গুছিয়ে সাজান ভারী আসবাব
কর্মময় ব্যস্ত দিন পার করে মানুষ ঘরে ফিরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাকরিজীবী বা ব্যবসায়ী, শিক্ষার্থী বা গৃহিণী—সবারই থাকে ঘরে ফেরার তাগিদ। ঘরই যেহেতু শান্তির আশ্রয়স্থল, তাই ঘরের পরিবেশ যাতে সুন্দর থাকে, সেদিকে আলাদা নজর দিতে হবে। গোছানো ও সুন্দর ঘরের জন্য অনেক বেশি আসবাবের দরকার নেই; যা আছে, সেগুলো ভালো করে গুছিয়ে যথাস্থানে সাজিয়ে রাখা যায় তাহলেই হলো।
ভারী আসবাব সব ঘরেই কমবেশি থাকে। আর এখন সবাই আগের চেয়ে বেশি ফ্যাশনসচেতন। ভারী আসবাব এখন প্রয়োজন পূরণের পাশাপাশি ঘর সাজানোর অনুষঙ্গের মতোও ব্যবহূত হয়। ভারী আসবাব রাখার ক্ষেত্রে তাই একটু যত্নবান হওয়া প্রয়োজন। যেহেতু বারবার সরানো যায় না তাই একটু ভেবে ও সময় নিয়েই এগুলো গুছিয়ে রাখুন।
ইন্টেরিয়র ডিজাইনার
পার্থ রেহমান বলছিলেন, এখনো চলছে বিয়ের মৌসুম। আর নতুন সংসারে কমবেশি ভারী আসবাব কেনা হবেই। তা ছাড়া যাঁরা ভারী আসবাব সুন্দর করে সাজানোর কথা ভাবছেন, তাঁরা কোন জায়গায় কীভাবে এগুলো রাখবেন, সে বিষয়ে কিছু পরামর্শ
২. শোয়ার ঘরের আসবাব যেমন—খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি সাজানোর ক্ষেত্রে এখন ইংরেজি বর্ণ ‘এল’ (L) বা ‘ইউ’ (U) আকৃতি খুব জনপ্রিয়। এভাবে সাজালে ঘরের পরিসর বেশ বড় দেখাবে।
৩. শোয়ার ঘরে খাট এক দিকে দেয়ালের পাশে রাখতে পারেন। খাটের পাশেই রাখুন ড্রেসিং টেবিল। খুব বেশি সমস্যা না হলে ড্রেসিং টেবিল খাটের বিপরীত দিকে না রাখাই ভালো।
৪. ড্রেসিং টেবিল রাখার ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা প্রয়োজন। এমন স্থানে এটি রাখুন, যাতে আয়নায় বাইরে থেকে শোয়ার ঘরের ভেতরটা না দেখা যায়।





0 comments:
Post a Comment